পিরোজপুরের নাজিরপুরে মনির আলম (৪০) ও মো. শফিক (২১) নামে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার চিথলিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক মনির আলম কক্সবাজারের উখিয়া উপজেলার জি-ক্যাম্প ১৪ ট্যাংকখালী হাকিম পাড়া এলাকার আনোয়ার আলীর ছেলে। আর মো. শফিক একই ক্যাম্পের জাহিদ হোসেনের ছেলে।
পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান নাজিরপুর থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, তারা কী উদ্দেশে এসেছেন এবং কারা এনেছেন সে বিষয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
দৈনিক বিডি নিউজ / সাইফুল