চাঁদপুরে জাহাজে নিহতদের দুইজন মামা-ভাগ্নে, বাড়ি ফরিদপুর

 

চাঁদপুরের হাইমচর উপজেলার ইশানবালা খালের মুখে নোঙর করা এমভি আল-বাখেরা নামের জাহাজে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের দুইজনের বাড়ি ফরিদপুরে। নিহত এই দুইজন সম্পর্কে মামা ও ভাগ্নে। 

 

তাদের বাড়ি ফরিদপুর সদরের গেরদা ইাউনিয়নের জোয়ারের মোড় এলাকার বাসিন্দা। এদের মধ্যে একজন গোলাম কিবরিয়া (৬৫)। তিনি জোয়ারের মোড় এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে। গোলাম কিবরিয়া ওই জাহাজের মাস্টার ছিলেন। নিহত অপর জন গোলাম কিবরিয়ার ভাগ্নে সবুজ শেখ (২৬)। তিনি ওই জাহাজের লস্কর হিসেবে কমর্রত ছিলেন।

গোলাম কিবরিয়া চার ভাই ও এক বোনের মধ্যে বড়। তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের বাবা। অপরদিকে সবুজ শেখের ছয় ভাই ও চার বোন। ভায়ের মধ্যে তিনি চতুর্থ। নিহত সবুজ শেখের ভাই ফারুখ শেখ জানান, গত এক মাস আগে গোলাম কিবরিয়া ও সবুজ শেখ বাড়ি থেকে বের হন। সোমবার বিকেলে তারা এ মৃত্যুর ঘটনা জানতে পারেন।

তিনি বলেন, আমরা জানিনা কিভাবে এ হত্যাকান্ড ঘটেছে। তাদের পরিবারের সদস্যরা লাশের খোঁজ নিতে চাঁদপুরে গেছেন বলে জানান।

 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *