খাগড়াছড়িতে নানা আয়োজনে পালিত হচ্ছে বড়দিন

 

আজ বড়দিন। সারাদেশের মতো নানা আনুষ্ঠানিকতায় খাগড়াছড়ি সদরের খাগড়াপুর, মিলনপুর, আপার পেরাছড়া, গাছবান, চেলজছড়াসহ গির্জা, ক্যাথলিক ও ব্যাপ্টিস্ট চার্চগুলোতে বড়দিন উদযাপিত হচ্ছে।

বুধবার সারাদিন চার্চে চার্চে নানা আনুষ্ঠানিকতা, সাংস্কৃতিক পরিবেশনা, উপহারসামগ্রী বিতরণ, মধ্যাহ্নভোজসহ উৎসবের মধ্যদিয়ে পালিত হচ্ছে বড়দিন। এ দিবসটি খ্রিস্টান ধর্মের অনুসারীদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এদিন খ্রিস্টান ধর্মালম্বীরা বিশেষ প্রার্থনা করে থাকে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, বড়দিন উৎসব নিরাপদ ও নির্বিঘ্নে পালন করতে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। বড়দিন উপলক্ষ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চার্চগুলোতে ৪জন পুলিশ সদস্য ও ১ জন করে অফিসার সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। এছাড়াও সাদা পোশাকে সার্বক্ষণিক মোবাইলকোর্ট দায়িত্ব পালন করছে। যাতে করে খ্রিস্টান ধর্মালম্বীরা দিনটি অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারেন।

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *