কুড়িগ্রামে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও আলোচনা সভা

 

কুড়িগ্রামে জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার বিকেলে এ উপলক্ষে শহরের জাহাজ কোম্পানি মোড়ে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ দোয়েল চত্বরে এক সমাবেশে মিলিত হয়। এসময় সমাবেশে জেলা কৃষক দলের আহ্ববায়ক মো. রিপন রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রুকুসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *