৫ দিনের মধ্যে রাবির অনাবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সব আবাসিক হলে অবস্থানরত অনাবাসিক শিক্ষার্থীদের আগামী রবিবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্যের সঙ্গে প্রাধ্যক্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার।

তিনি বলেন, সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আবাসিকতার অনুমতিবিহীন শিক্ষার্থীদের আগামী রবিবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করতে হবে এবং হলসমূহে আবাসিকতার জন্য সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আবাসিকতা প্রদান করা হবে। হলের পরিবেশ ও শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে প্রাধ্যক্ষরা নিজ নিজ হল সম্পর্কে অবহিত করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে উপাচার্য আশ্বস্ত করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *