শিক্ষা, তরুণ এবং নাগরিক অংশ গ্রহণকে উৎসাহিত করার জন্য যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার পাবলিক ডিপ্লোমেসি সেকশনের প্রতিনিধিদল ১৮-১৯ ডিসেম্বর রংপুরে একটি আউটরিচ সফর পরিচালনা করেছে।সফরের শুরুতে প্রতিনিধিদলটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যান, যেখানে কর্মকর্তারা উপাচার্য অধ্যাপক শওকত আলীর সাথে বিশ্ববিদ্যালয়ের অগ্রাধিকার ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বেরোবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, ঢাকাস্থ ইউএস অ্যাম্বাসির ডিরেক্টর অব পাবলিক এংগেজ স্কট হার্টম্যান এবং ইয়ুথ এক্সচেঞ্জ এন্ড অ্যালামনাই কো-অর্ডিনেটর এ কিউ এম মুশফিক হাসান। বেরোবি স্কলারশিপ সাপোর্ট অফিসের আয়োজনে ইনফরমেশন সেশনে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।সেশনের সময় দূতাবাসের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রে শিক্ষাগত সুযোগ, যেমন শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য এক্সচেঞ্জ প্রোগ্রাম সম্পর্কে আলোকপাত করেন এবং একাডেমিক অংশীদারিত্ব জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। দূতাবাস কর্মকর্তারা এডুকেশন ইউএসএ এর মাধ্যমে উপলব্ধ সম্পদগুলোর কথাও তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্তরাষ্ট্রের কর্মসূচি ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা অনুসন্ধান করেন।বৃহস্পতিবার ডিসেম্বর ১৯ প্রতিনিধিদলটি আরডিআরএস গেস্ট হাউস-এ “এমপাওয়ার ইয়ুথ ফর রেজিলিযলেন্স বিল্ডিং” কর্মসূচির অংশগ্রহণকারীদের সাথে একটি সেশন পরিচালনা করেন। সেশনটিতে নেতৃত্ব, সহনশীলতা এবং নাগরিক উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। পরে দলটি কারমাইকেল কলেজিয়ে স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করে, যেখানে আউটরিচ কর্মসূচির মাধ্যমে ছাত্র-শিক্ষকদের সাথে উচ্চশিক্ষার সুযোগ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।