ডিম-মুরগি উৎপাদন বন্ধের কর্মসূচি প্রত্যাহার

পূর্বঘোষিত ডিম ও মুরগির উৎপাদন বন্ধের কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। আগামী দুই মাসের মধ্যে সরকার বিপিএ এর ১০ দফা দাবি পূরণ করবে বলে আশ্বস্ত করায় কর্মসূচি প্রত্যাহার করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে ১৫ ডিসেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আগামী ১ জানুয়ারি থেকে  ডিম ও মুরগির উৎপাদন বন্ধের কর্মসূচিতে যাবে বিপিএ।
প্রান্তিক পোল্ট্রি খামারিদের স্বার্থ রক্ষা, করপোরেট কম্পানির সিন্ডিকেট বন্ধ করাসহ ১০ দফা দাবিতে এ ঘোষণা দেয় তারা। 

দৈনিক বিডি নিউজ / সাইফুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *